মাদ্রাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলেসহ গ্রেফতার ৩

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার–এর ছেলে শাহেদ আহমেদ

2026-06-17T18:53:44+00:00
2026-06-17T18:53:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
মাদ্রাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলেসহ গ্রেফতার ৩
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম 
শাহেদ আহমেদ মজুমদার। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার–এর ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

Advertisement
গ্রেফতার দেখানো অন্য দুই আসামি হলেন— আওয়ামী লীগের নেতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উল্লাপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ আসামিদের আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং অর্থের জোগানদাতা। তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেন এবং অর্থায়নের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর বাঁশতলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় আসামিরা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এতে মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে সিটি স্ক্যান পরীক্ষায় তার মাথায় ১৮০টি ছররা গুলি শনাক্ত করা হয়। চিকিৎসকরা এর মধ্যে ১২৭টি গুলি অপসারণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর খালা বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মাদ্রাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রীর ছেলেসহ গ্রেফতার ৩ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: