শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি হেফজুল কোরআন মাদ্রাসার ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার মোহতামিমের

2026-06-17T20:45:21+00:00
2026-06-17T20:54:27+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৮:৫৪ পিএম
মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন। ছবি : সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি হেফজুল কোরআন মাদ্রাসার ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুন) ভুক্তভোগী শিশুটির মা কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

সূত্রে জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর অবস্থিত আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে (৩০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দুপুরে শিশুটি টয়লেট থেকে দেরি করে ফিরলে তার মা কারণ জানতে চান। এ সময় ভুক্তভোগী ছেলে শিশুটি জানায়, মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন তাকে যৌন নির্যাতন করেছেন। পরে শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।


অভিযোগে আরও বলা হয়, গত ছয়-সাত মাস ধরে শিক্ষক হেলাল উদ্দীন শিশুটির ওপর এ ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা ভুক্তভোগী পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।’

কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শিশু  শিক্ষার্থী  বলাৎকার  অভিযোগ  শিক্ষক  বিরুদ্ধে  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: