জনগণ সচেতন থাকলে উন্নয়ন কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

জাতীয়

দেশের প্রকৃত মালিক জনগণ। দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের দায়িত্ব জনগণের হাতেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ

2026-06-17T21:06:03+00:00
2026-06-17T22:41:24+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
জনগণ সচেতন থাকলে উন্নয়ন কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৬ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১০:৪১ পিএম  (ভিজিট : ১৯)
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের প্রকৃত মালিক জনগণ। দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের দায়িত্ব জনগণের হাতেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ সচেতন ও দায়িত্বশীল থাকলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘসময় দেশের মানুষ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। ২০২৪ সালের গণ-আন্দোলনে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা চায়।’

তিনি বলেন, ‘শুধু সরকারের একার পক্ষে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করেই উন্নয়নের যাত্রা এগিয়ে নিতে হবে। দেশের ২০ কোটি মানুষের কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।’

সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় অন্তত ৮ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সময়ে ৪০ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এছাড়া উপজেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সুবিধা চালু এবং পর্যায়ক্রমে সেগুলোকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।


অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি দুস্থ পরিবারের জন্য ঘর নির্মাণ অনুদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেএমএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গৌছ, সংসদ সদস্য এম. নাসের রহমান, মো. শওকতুল ইসলাম এবং নাসির উদ্দিন মিঠু। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জনগণ সচেতন থাকলে উন্নয়ন কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: