চূড়ায় ওঠার লড়াইয়ে মেক্সিকো-কোরিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শুরুটা দুই দলই করেছে জয় দিয়ে। এবার মুখোমুখি লড়াইয়ে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া খুঁজবে নকআউট পর্বের টিকেট। লড়বে গুরুত্বপূর্ণ

2026-06-18T05:04:20+00:00
2026-06-18T05:34:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
চূড়ায় ওঠার লড়াইয়ে মেক্সিকো-কোরিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:০৪ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৫:৩৪ এএম  (ভিজিট : ১৩)
অনুশীলনে মেক্সিকোর খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শুরুটা দুই দলই করেছে জয় দিয়ে। এবার মুখোমুখি লড়াইয়ে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া খুঁজবে নকআউট পর্বের টিকেট। লড়বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট লাভে। হাভিয়ের আগুয়েরের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা মেক্সিকো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। জুলিয়ান কুইনোনেসের দ্রুত গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমেনেস। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

 অন্যদিকে দক্ষিণ কোরিয়াও বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় তেগুক ওয়ারিয়র্সরা। হোয়াং ইন-বম এক গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন। সাম্প্রতিক আট ম্যাচে ছয় জয় পাওয়া কোরিয়ানরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

মেক্সিকোর আক্রমণের মূল ভরসা রাউল হিমেনেস, অধিনায়ক এদসন আলভারেজ ও জুলিয়ান কুইনোনেস। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শক্তি অধিনায়ক সন হিউং-মিন। তার সঙ্গে আক্রমণে থাকবেন লি কাং-ইন, হোয়াং ইন-বম ও ও হিয়ন-গিউ। তবে সন হিউং-মিনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার গতিময় আক্রমণ যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শীর্ষস্থান দখলের লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতারই আভাস মিলছে।

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরাজিত দল নকআউট পর্বের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে। বিশ্বকাপে ২০ বছর পর ফিরে আসা চেক প্রজাতন্ত্র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায়। 

ম্যাচের ৫৯ মিনিটে লাদিস্লাভ ক্রেইচির গোলে এগিয়ে গিয়েছিল ইউরোপের দলটি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৭ মিনিটে হোয়াং ইন-বম সমতা ফেরানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দক্ষিণ কোরিয়ার হাতে। এরপর ৮০ মিনিটে হিয়ন-গিউর গোলে জয় নিশ্চিত করে কোরিয়ানরা। ফলে ছয় ম্যাচের অপরাজিত ধারার ইতি ঘটে চেকদের।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযানও শুরু হয়েছে হতাশাজনকভাবে। মেক্সিকোর কাছে ২-০ গোলে হারে হুগো ব্রুসের দল। ম্যাচের নবম মিনিটেই জুলিয়ান কুইনোনেসের গোলে পিছিয়ে পড়ে বাফানা বাফানা। পরে দ্বিতীয়ার্ধে রাউল হিমেনেস ব্যবধান বাড়ালে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে স্পেহেফেলো সিথোলে ও থেম্বা জোয়ানের লাল কার্ডে। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

চেকদের সবচেয়ে বড় ভরসা তারকা স্ট্রাইকার প্যাট্রিক শিক। মাঝমাঠে নেতৃত্ব দেবেন অধিনায়ক টমাস সৌচেক, আর রক্ষণে অভিজ্ঞ ভøাদিমির কুফাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দক্ষিণ আফ্রিকার আশা থাকবে অধিনায়ক পার্সি তাউ, লাইল ফস্টার ও তেবোহো মোকোয়েনার দিকে।

দলগত ভারসাম্য, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দক্ষিণ আফ্রিকার নিষেধাজনিত সমস্যাগুলো বিবেচনায় চেক প্রজাতন্ত্রকে কিছুটা এগিয়ে রাখা যায়। তবে বাফানা বাফানার শারীরিক সক্ষমতা ও লড়াকু মানসিকতা ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

/আআ


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: