কলম্বিয়ার সঙ্গে লড়াই করে হারল উজবেকিস্তান

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর ম্যাচে নবাগত উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। চলতি

2026-06-18T10:14:43+00:00
2026-06-18T13:09:58+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কলম্বিয়ার সঙ্গে লড়াই করে হারল উজবেকিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:১৪ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ১:০৯ পিএম
সংগৃহীত ছবি
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর ম্যাচে নবাগত উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ‘প্রথম ম্যাচ’ ছিল এটি।

মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে কলম্বিয়াকে বেশ ভালোই চেপে ধরেছিল উজবেক ডিফেন্ডাররা। ম্যাচের প্রথম ৪০ মিনিট কোনো গোলই করতে পারেনি কলম্বিয়া। তবে বিরতির ঠিক আগে, ৪০তম মিনিটে ডেডলক ভাঙেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজের বক্সের ভেতর বাড়ানো নিখুঁত পাসে দারুণভাবে পা ছুঁইয়ে কলম্বিয়াকে ১–০ গোলে এগিয়ে নেন এই ডিফেন্ডার। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

Advertisement
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া উজবেকিস্তান ম্যাচের ৬০তম মিনিটে সমতা ফিরিয়ে চমকে দেয় কলম্বিয়াকে। দলের তারকা খেলোয়াড় এল্দর শোমুরোদভের একটি জোরালো ভলি কলম্বিয়ার গোলকিপার কামিলো ভার্গাস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। সেখান থেকে কেবল মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে বিশ্বকাপে উজবেকিস্তানের ঐতিহাসিক প্রথম গোলটি করেন তিনি।

তবে উজবেকদের এই উল্লাস স্থায়ী হয়েছে মাত্র পাঁচ মিনিট। ৬৫তম মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যে আবারও লিড নেয় কলম্বিয়া। বক্সের ভেতর বল পেয়ে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান। উজবেক গোলকিপার ঝাঁপিয়ে বলের গায়ে হাত লাগালেও তার গতি রোধ করতে পারেননি।

ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে উজবেকিস্তান অলআউট খেললে সুযোগ বুঝে আক্রমণ শাণায় কলম্বিয়া। ম্যাচের যোগ করা সময়ের নবম মিনিটে (৯০+৯ মিনিট) দলের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করে উজবেকিস্তানের ফেরার সব আশা শেষ করে দেন হামিন্তন কাম্পাজ।

এই ৩–১ গোলের দুর্দান্ত জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে কলম্বিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে পরাশক্তি পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১–১ গোলে ড্র হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা।

সময়ের আলো/কহু
  বিষয়:   কলম্বিয়ার  উজবেকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: