ইতালির প্রধানমন্ত্রীর ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের কূটনৈতিক আবহের মধ্যেই এক অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হলেন বিশ্বনেতারা। পশ্চিমা রীতি অনুযায়ী গালে

2026-06-18T11:11:37+00:00
2026-06-18T11:11:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইতালির প্রধানমন্ত্রীর ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:১১ এএম 
ইতালির প্রধানমন্ত্রীর ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির। সংগৃহীত ছবি
ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের কূটনৈতিক আবহের মধ্যেই এক অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হলেন বিশ্বনেতারা। পশ্চিমা রীতি অনুযায়ী গালে গাল ঠেকিয়ে কুশল বিনিময় করতে গিয়ে হঠাৎই পরিস্থিতি ঠোঁটে চুম্বনের দিকে মোড় নেয়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই মুহূর্তটি বিশ্বমঞ্চে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

ঘটনাটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঠিক সেই সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

আকস্মিক এই সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধানই একে অপরকে প্রথাগত অভিবাদন জানাতে এগিয়ে আসেন। মেলোনি কাছাকাছি আসতেই তাকে চুম্বন করতে যান জেলেনস্কি। কিন্তু দুই জনের টাইমিংয়ের সামান্য গড়বড়ের কারণে এক মুহূর্তের জন্য পরিস্থিতি ঠোঁটে চুম্বনের মতো রূপ নেয়।  

তবে ইতালির প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে নিজেকে সামলে নিয়ে পশ্চিমা সংস্কৃতির নিয়ম মেনে একে অপরের গালে গাল ছোঁয়ান। 

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বনেতাদের এমন অসতর্ক মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়া নতুন কিছু না হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ট্রলে মেতেছে নেটিজেনরা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইতালি  প্রধানমন্ত্রী  চুম্বনের চেষ্টা  জেলেনস্কি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: