শান্তির ভোর এসেছে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রতিক্রিয়ায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিকে স্বাগত জানিয়ে চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, অবশেষে শান্তির সুপ্রভাত উদিত হয়েছে।

2026-06-18T11:26:14+00:00
2026-06-18T11:26:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শান্তির ভোর এসেছে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রতিক্রিয়ায় চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:২৬ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিকে স্বাগত জানিয়ে চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, অবশেষে শান্তির সুপ্রভাত উদিত হয়েছে। বুধবার (১৭ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, ওয়াং ই ফোনালাপে বলেন, পরবর্তী ধাপের মূল চাবিকাঠি হলো— সব পক্ষকে আন্তরিকভাবে তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে এবং সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।

কৌশলগত জলপথটির সুরক্ষার বিষয়ে জোর দিয়ে ওয়াং ই আরও বলেন, হরমুজ প্রণালীতে নৌচলাচলের বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা উচিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ উদ্বেগগুলোর যথাযথ সাড়া দেওয়া প্রয়োজন।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই মার্কিন-ইরান চুক্তিটি বেইজিংয়ের জন্য অত্যন্ত স্বস্তির খবর। এই চুক্তির ফলে তেহরানে বেইজিং-বান্ধব একটি সরকার বহাল থাকছে। পাশাপাশি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলে চীনের ওপর থেকে জ্বালানি সংকটের চাপ অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, চীন তাদের আমদানিকৃত জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই জলপথটি ব্যবহার করেই দেশে নিয়ে আসে।


সময়ের আলো/কহু


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: