শান্তি চুক্তিতে স্বাক্ষর সহজ ছিল না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের ঐতিহ্যবাহী ভার্সাই প্রাসাদে এক নৈশভোজের আবহে মার্কিন-ইরান ফ্রেমওয়ার্ক চুক্তি (সমঝোতা স্মারক) স্বাক্ষরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এটি একেবারেই

2026-06-18T11:37:52+00:00
2026-06-18T11:37:52+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শান্তি চুক্তিতে স্বাক্ষর সহজ ছিল না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
ফ্রান্সের ঐতিহ্যবাহী ভার্সাই প্রাসাদে এক নৈশভোজের আবহে মার্কিন-ইরান ফ্রেমওয়ার্ক চুক্তি (সমঝোতা স্মারক) স্বাক্ষরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এটি একেবারেই সহজ ছিল না। স্বাগতিক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওর বরাতে এই তথ্য জানা গেছে।

ভিডিওর সঙ্গে দেওয়া এক বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন উল্লেখ করেন, এই ১৪ দফার পরিকল্পনাটি একটি স্থায়ী শান্তির পথ সুগম করবে এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটাই হ্রাস পাবে।

উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক যুদ্ধাবস্থার পর যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত করতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেবে।


সময়ের আলো/কহু
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: