রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক, রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাট–তিস্তা সড়কে বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় জেলার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায়

2026-06-18T12:25:34+00:00
2026-06-18T12:25:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক, রেল যোগাযোগ বন্ধ
কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:২৫ পিএম 
কুড়িগ্রামের রাজারহাট–তিস্তা সড়কে বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে আছে। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাট–তিস্তা সড়কে বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় জেলার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া রেলওয়ে স্টেশনে আটকে থাকে।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় ওই রুটে যাত্রী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে, ফলে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।


ঢাকাগামী যাত্রী ইউনুস আলী বলেন, ‘কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি ট্রেনটি কুড়িগ্রামে আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশায় কাউনিয়া স্টেশনে যাই।’

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান জানান, বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, কাউনিয়া স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রেললাইন  বালু  ভর্তি  ট্রাক  রেল  যোগাযোগ  বন্ধ  কুড়িগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: