পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য

2026-06-18T13:23:22+00:00
2026-06-18T14:14:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:১৪ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
আরও পড়ুন

স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং শিল্প খাতের বিকাশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে।

রাষ্ট্রদূত আরও জানান, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে স্পেনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এ ক্ষেত্রে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারিত্ব জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে স্পেনের বিনিয়োগকারীদের স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় বাজার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।

বৈঠকে কৃষি, শিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পর্যটন এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সময়ের আলো/এএডি/


  বিষয়:   পররাষ্ট্র  উপদেষ্টা  স্পেন  রাষ্ট্রদূত  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: