গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচলে শৃঙ্খলা আনতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় আগামী দুই

2026-06-18T14:12:07+00:00
2026-06-18T14:13:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:১৩ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচলে শৃঙ্খলা আনতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় আগামী দুই বছরের মধ্যে ঢাকার দুটি প্রধান বাস টার্মিনাল- গাবতলী ও সায়েদাবাদ বর্তমান অবস্থান থেকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গাবতলী বাস টার্মিনালকে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনালকে কাঁচপুর এলাকায় সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। একইসঙ্গে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য বড় বাসস্ট্যান্ডও পুনর্বিন্যাস করা হবে।
আরও পড়ুন

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। টার্মিনালগুলোর অবকাঠামো, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং যাত্রীসুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই কিছু দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় তুলনামূলক ভালো পরিবেশ নিশ্চিত করলেও অধিকাংশ সাধারণ বাসস্ট্যান্ডে এখনো প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। নতুন পরিকল্পনার মাধ্যমে যাত্রীদের জন্য উন্নত টার্মিনাল ব্যবস্থা গড়ে তোলা হবে।

সড়ক পরিবহনমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বাস থামিয়ে যাত্রী ওঠানামার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা ধীরে ধীরে বন্ধ করা হবে। ভবিষ্যতে নির্ধারিত টার্মিনাল ও স্টপেজের বাইরে যাত্রী পরিবহনের সুযোগ সীমিত করা হবে।

তার মতে, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময় লাগলেও পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি যানজট কমানো, যাত্রীসেবা উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায়ও এর সুফল পাওয়া যাবে।

সময়ের আলো/এএডি/



  বিষয়:   গাবতলী  সায়েদাবাদ  বাসস্ট্যান্ড  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: