মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে

2026-06-18T14:22:02+00:00
2026-06-18T14:46:42+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:৪৬ পিএম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদাম। ছবি : সংগৃহীত
মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোররাতে গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামে থাকা চাল, ডাল, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, ‘দুইদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ করা হয়েছিল, যা জনসাধারণের মাঝে বিতরণ করার কথা ছিল। এমন অগ্নিকাণ্ড ঘটবে বুঝতে পারলে একসঙ্গে ১০ লাখ টাকার পণ্য মজুদ করতাম না।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’
 
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা নাকি স্বাভাবিক দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   মাদারীপুর  টিসিবি  গুদাম  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: