গাইবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের

2026-06-18T15:01:07+00:00
2026-06-18T15:06:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৩:০৬ পিএম
সাকিব। ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement
এর আগে, ১৭ জুন রাত সাড়ে বারোটায় উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব ওই এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে সেটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন গুরতর আহত অবস্থায় সাকিবকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। 

ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পরে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। তবে মোটরসাইকেলটি পরিবারের, না অন্য কারও সেটি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ ব্যপারে কাজ করছে। মরদেহ এখনও বগুড়ায় আছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   গাইবান্ধা  ভাই  খুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: