দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ নবীনগর পূর্ব

2026-06-18T15:43:24+00:00
2026-06-18T15:43:24+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম 
নবীনগর থানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো. হেদায়েতউল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ইউসুফ তার নানার বাড়ি দৌলতপুর গ্রামে বেড়াতে এসেছিল। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. হাবিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ইউসুফ নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বাঁচানোর চেষ্টা করলেও হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অটোরিকশা  সংঘর্ষ  শিশু  মৃত্যু  নবীনগর  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: