সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

2026-06-18T16:05:03+00:00
2026-06-18T18:36:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
শিক্ষামন্ত্রী
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৬:৩৬ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। 

 
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।  
 
তিনি জানান, দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে এবং শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   এহছানুল হক মিলন  শিক্ষামন্ত্রী  প্রশ্নপত্র  পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: