দলকে জেতাতে পারলেন না রোনালদো, গ্যালারিতে মেসির নামে স্লোগান

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচের ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয়টি বিশ্বকাপে খেলা দুই ফুটবলারের একজন বনে গেলেন

2026-06-18T21:05:57+00:00
2026-06-18T21:05:57+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
দলকে জেতাতে পারলেন না রোনালদো, গ্যালারিতে মেসির নামে স্লোগান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের প্রথম ম্যাচের ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয়টি বিশ্বকাপে খেলা দুই ফুটবলারের একজন বনে গেলেন তিনি, অন্যজনের নামটি লিওনেল মেসি। মেসি আলজেরিয়ার বিপক্ষে রেকর্ডের ম্যাচটিতে শেষ হাসি হাসলেও রোনালদোকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। তার পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে কঙ্গো।

ম্যাচ শেষে গ্যালারিতে মেসির নামে স্লোগান উঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কঙ্গোর কিছু সমর্থক রোনালদোকে উদ্দেশ্য করে লিওনেল মেসির নাম ধরে স্লোগান দিচ্ছেন। তবে পর্তুগিজ তারকা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান।

এ ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর বাম দিক থেকে ভাসানো নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেড করে গোল করে দলকে এগিয়ে দেন।


শুরুতে পিছিয়ে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কর্নার থেকে ডান দিক দিয়ে আসা বল শক্তিশালী হেডে জালে জড়ান উইসা।

সেই গোলেই ইতিহাস এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে কঙ্গোর প্রথম গোল। এর আগে ১৯৭৪ সালের বিশ্বকাপে কঙ্গো তাদের তিনটি ম্যাচেই গোলশূন্য ছিল। তারা স্কটল্যান্ডের কাছে ২-০, যুগোস্লাভিয়ার কাছে ৯-০ এবং তৎকালীন চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   রোনালদো  গ্যালারি  মেসি  স্লোগান  পর্তুগাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: