ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো.

2026-06-18T21:44:43+00:00
2026-06-18T21:44:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৪৪ পিএম 
নবনির্বাচিত সভাপতি মহিবুল আহসান (বায়ে) এবং সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর। সংগৃহীত ছবি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম দস্তগীর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মোছা. জেসমিন পারভীন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং মো. গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহসভাপতি মুহাম্মদ মাসুদ হোসেন ও মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সদস্য মোহাম্মাদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার জেসমিন পারভীন বলেন, নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।

এদিকে নবনির্বাচিত সভাপতি ড. মহিবুল আহসান তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি ইউজিসির সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি বিভেদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যোগ্যতা ও কর্মদক্ষতার যথাযথ মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন  ইউজিসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: