‘ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে খুব শিগগিরই’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, খুব শীঘ্রই ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে।শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে

2026-06-19T14:58:22+00:00
2026-06-19T14:58:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে খুব শিগগিরই’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:৫৮ পিএম 
বিএনপি নেতা রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, খুব শীঘ্রই ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। 

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম। ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো।


বিএনপি নেতা বলেন, মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। এই গালিবাজরা বুঝতেছে না,  সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধুমাত্র সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে। 

ইতোমধ্যে পতনের ঘন্টা বাজা শুরু হয়ে গেছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যতো মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শীঘ্রই ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা। 



সময়ের আলো/ইউএমএইচ

   

  বিষয়:   ইতিহাস  ঘৃণ্য বিরোধীদল  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: