১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন ওপেনার সাইফ হাসান ও তানজীদ তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত

2026-06-19T16:03:14+00:00
2026-06-19T16:07:56+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৪:০৭ পিএম
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন ওপেনার সাইফ হাসান ও তানজীদ তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান।

এর আগে বোলিংয়ে নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তাতে দ্রুত দলীয় ফিফটির আগেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে অজিরা।

Advertisement
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

গত ম্যাচের মতো আজও আক্রমণাত্মক শুরু করতে চেয়েছিলেন জশ ইংলিস। তবে এবার তাকে বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই ওপেনারকে ফিরিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেছেন ইংলিস।

পরের ওভারেই দলকে ব্রেকথ্রু দেন নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নেমেই উইকেটের দেখা পান এই প্রিমিয়াম পেসার। ১ রান করা কপার কলোনি স্লিপে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন। পরপর দুই ওভারে উইকেট হারানোয় দেখে-শুনে খেলছিলেন মিচেল মার্শ। তবে ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি।


৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রেনশো ও ডেভিড। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। ৪৫ রান করা ডেভিডকে ফিরিয়ে জমে ওঠা এই জুটি ভেঙেছেন আব্দুল গাফফার সাকলাইন। তবে রেনশো অপরাজিত থেকে ইনিংস শেষ করে এসেছেন। তাতে বড় সংগ্রহই পেয়েছে অজিরা।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রানা, সাকলাইন ও মুস্তাফিজ।

সময়ের আলো/আআ
  বিষয়:   ক্রিকেট  বাংলাদেশ  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: