উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. সিদ্দিকুর রহমান দুলালকে (৫৫) গ্রেফতার

2026-06-19T17:48:21+00:00
2026-06-19T17:48:21+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম 
মো. সিদ্দিকুর রহমান দুলাল। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. সিদ্দিকুর রহমান দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ধামশ্রেণি ইউনিয়নের সুড়িরডারা গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্দিকুর রহমান ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ধামশ্রেণি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি।


‎পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণি ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর সিদ্দিকুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার (১৯ জুন) দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   উলিপুর  কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ নেতা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: