ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ‘ভয়াবহ ও জঘন্য’: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের দেওয়া এক উগ্র মন্তব্যের

2026-06-20T11:16:25+00:00
2026-06-20T11:16:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ‘ভয়াবহ ও জঘন্য’: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১১:১৬ এএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের দেওয়া এক উগ্র মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বেন-গ্যভির বলেছিলেন, পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েলি মন্ত্রীর এমন মন্তব্যকে ‘ভয়াবহ ও জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইভেট কুপার লেখেন, এটি একজন ইসরায়েলি মন্ত্রীর কাছ থেকে আসা একটি ভয়াবহ এবং জঘন্য বক্তব্য, যাকে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই (উগ্রপন্থী কর্মকাণ্ডের জন্য) সঠিকভাবে নিষেধাজ্ঞা প্রদান করেছে।

বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল এবং হিজবুল্লাহ—উভয় পক্ষকেই লেবাননে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতি মেনে চলার এবং যেকোনো ধরনের উসকানি ও উত্তেজনা এড়ানোর আহ্বান জানান।

সীমান্তবর্তী অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল করতে যেখানে আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলছে, সেখানে শান্তি বজায় রাখার ওপর জোর দেন কুপার। একই সাথে যুদ্ধবিরতি কার্যকর রেখে সমস্ত বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি উভয় পক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।


সময়ের আলো/কহু
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: