গাজীপুরে পোশাক কারখানায় পানি পানে ফের ২০ শ্রমিক অসুস্থ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ২০ জন শ্রমিক। অসুস্থ

2026-06-20T12:03:58+00:00
2026-06-20T12:08:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে পোশাক কারখানায় পানি পানে ফের ২০ শ্রমিক অসুস্থ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১২:০৮ পিএম
হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ শ্রমিক। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ২০ জন শ্রমিক। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২০ জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। পরে কারখানার সরবরাহ করা পানি পান করার কিছুক্ষণ পর শ্রমিকদের মাথা ঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হলে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


অসুস্থ শ্রমিকদের অভিযোগ, পানিতে অস্বাভাবিক গন্ধ ছিল এবং পান করার পরপরই তারা অসুস্থবোধ করতে শুরু করেন। 

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শ্রমিকদের চিকিৎসাসেবা দিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। 

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, ‘পানি পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। কিন্তু আজ আবার শ্রমিকরা অসুস্থ হয়েছে। বিষয়টি আমার জানা নেই। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৮ জুন ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

সময়ের আলো/মহু
  বিষয়:   গাজীপুর  ড্রেসম্যান  কারখানায  পানি  শ্রমিক  অসুস্থ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: