কারওয়ান বাজার ও বাংলামোটরের এআই ক্যামেরা বন্ধের গুজবে ডিএমপির স্পষ্ট বার্তা

জাতীয়

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে— এমন একটি তথ্যকে কেন্দ্র

2026-06-20T15:52:37+00:00
2026-06-20T15:52:37+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
কারওয়ান বাজার ও বাংলামোটরের এআই ক্যামেরা বন্ধের গুজবে ডিএমপির স্পষ্ট বার্তা
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে— এমন একটি তথ্যকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। একাধিক পোস্টে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ এই দুই সিগন্যাল পয়েন্টে প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। ডিএমপি জানিয়েছে, ছড়ানো তথ্যটি সঠিক নয়; সংশ্লিষ্ট সব এআই ক্যামেরা বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে এবং নিয়মিত স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বলা হচ্ছিল, কারওয়ান বাজারের পর এবার বাংলামোটরের এআই ক্যামেরার কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি হয় যে, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক এই প্রযুক্তি ব্যবস্থা হয়তো বন্ধই করে দেওয়া হচ্ছে।

প্রকৃত ঘটনা জানতে যোগাযোগ করা হলে ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে কিছুটা ব্যাহত হয়েছিল। তবে এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা স্থায়ীভাবে কার্যক্রম স্থগিতের বিষয় নয়। মূলত ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর কিছু কারিগরি কাজ চলার সময় ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল।

তিনি আরও নিশ্চিত করেন, প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ত্রুটি দূর করার পর ক্যামেরাগুলো দ্রুত আবারও সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার মোড়ে তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি নতুন ক্যামেরা স্থাপনের কাজ চলমান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার ভেতরের খবর জানিয়ে বলেন, মূলত ‘ইঁদুরে তার কেটে ফেলার’ কারণে একদিন ঢাকার এই দুই সিগন্যালের এআই ক্যামেরা বন্ধ ছিল। তবে দ্রুততম সময়ের মধ্যে তার মেরামত করে সেগুলোকে আগের মতো সচল করা হয়েছে।

আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ স্পষ্ট ভাষায় বলেন, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে রাজধানীতে ১১০টি এআই ক্যামেরা পুরোপুরি সচল রয়েছে। এছাড়া আরও ১০টি নতুন ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি আগামীতে আরও সম্প্রসারণ করার মহাপরিকল্পনা রয়েছে পুলিশের। ফলে যেকোনো ধরনের বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সময়ের আলো/কহু


  বিষয়:   ক্যামেরা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: