শ্যামপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-06-20T18:18:34+00:00
2026-06-20T18:18:34+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
বিবিধ
শ্যামপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:১৮ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। সংগৃহীত ছবি
রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার একটি বাড়ির ষষ্ঠ তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত বিজয় বরিশাল কাজীরহাট থানার চুনারচড় গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয়ের মা রুনু বেগম সকালে অন্যের বাসায় কাজে যান এবং তাঁর ছোট ভাই রুমান হোসেনও বাইরে বের হন। বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে যাওয়ার আগে বিজয়ের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। 

কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তিনি বিজয়কে ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে আশপাশের প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের ছোট ভাই রুমান হোসেন জানান, বিজয় কিছুটা বদমেজাজি প্রকৃতির ছিলেন এবং নিজের কোনো কথা কারও সাথে শেয়ার করতেন না। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবার কিছুই জানাতে পারেনি। 

এ বিষয়ে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতের যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শ্যামপুর  কলেজ শিক্ষার্থী  ঝুলন্ত মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: