প্রধানমন্ত্রীর সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে।শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা

2026-06-20T19:25:50+00:00
2026-06-20T19:25:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:২৫ পিএম 
বিএনপি নেতা রাশেদ খান। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, ‘বিরোধী দল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ৭ দিনে সরকার নামিয়ে দেওয়ার। অথচ জুলাইয়ের আগে তাদের মগবাজার অফিসে তালা ঝুলানো ছিল। তারা নির্বাচনের আগে বলেছিল গাড়ি-বাড়ি চায় না। কিন্তু এখন তাদের মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন লাগে।’ 


তিনি বলেন, ‘বিএনপি কখনই সাম্প্রদায়িক অবস্থা সৃষ্টি করেনি। সব দলের জন্য বিএনপি একটি নিরাপদ দল।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রীর সফর  চক্রান্ত  রাশেদ খান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: