কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, ককটেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও পার্টি অফিসের সামনে থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শনিবার

2026-06-20T19:40:32+00:00
2026-06-20T19:40:32+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, ককটেল উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৪০ পিএম 
পার্টি অফিসের সামনে থেকেে উদ্ধার করা ককটেল। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও পার্টি অফিসের সামনে থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৭টার দিকে আগুন দেখতে পায় নেতাকর্মীরা। বিকেল তিনটা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে। এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ককটেল দুটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।


মথুরেশপুর এলাকার কয়েকজন জানান, এর আগে গত ১২ জুন রাতে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল ফাটানো হলো। এবার পার্টি অফিসে আগুন ও ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  বিএনপি অফিস  আগুন  ককটেল উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: