হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে— এমন অভিযোগ তুলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির

2026-06-20T19:45:59+00:00
2026-06-20T19:47:14+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে— এমন অভিযোগ তুলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, এটি তাদের প্রতিক্রিয়ার ‘প্রথম পদক্ষেপ’। আগ্রাসন অব্যাহত থাকলে আরও ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরের বরাতে শনিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর জবাবে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হচ্ছে।


বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ কেবল শুরু। যদি ‘আগ্রাসন’ অব্যাহত থাকে, তাহলে ইরান আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে।


সূত্র : রয়টার্স

সময়ের আলো/কেআই


  বিষয়:   হরমুজ  প্রণালী  বন্ধ  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: