সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখতে হবে : ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও

2026-06-20T20:04:47+00:00
2026-06-20T20:04:47+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখতে হবে : ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:০৪ পিএম 
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত “ইয়ুথ ভয়েস ফর সোশ্যাল প্রোটেকশন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায়। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। 

শনিবার (২০ জুন ) রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত “ইয়ুথ ভয়েস ফর সোশ্যাল প্রোটেকশন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক ব্যাধি নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং সমস্যা তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, ইউএনডিপি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি’র সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   সমাজ পরিবর্তন  তরুণ  ভূমিকা  ঢাবি উপাচার্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: