জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

সময়ের আলো ডেস্ক

খেলা

আগামী ১৬, ১৮ ও ১৯ জুলাই জিম্বাবুয়ে সফরে থাকবে বাংলাদেশ দল। তবে সফরের অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার তাসকিন

2026-06-20T20:24:21+00:00
2026-06-20T20:25:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৮:২৫ পিএম
তারা দুইজন লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিবেন। ছবি : সংগৃহীত
আগামী ১৬, ১৮ ও ১৯ জুলাই জিম্বাবুয়ে সফরে থাকবে বাংলাদেশ দল। তবে সফরের অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে জানা গেছে। এ সময়ে তারা দুইজন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিবেন। ইতিমধ্যে তারা এ ব্যাপারে বিসিবির অনুমতিও পেয়েছেন।

লিটন-তাসকিন ছাড়াও এলপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।

নাফীস বলেন, ‘লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না। তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে।’

জানা গেছে, এলপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী ১৭ জুলাই এবং টুর্নামেন্ট চলবে ৮ আগস্ট পর্যন্ত। ঠিক একই সময়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে থাকবে। আগামী ১৬, ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সফর, এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও ওয়ানডে খেলে শ্রীলঙ্কায় উড়ে যাবেন লিটন ও তাসকিন।


শ্রীলঙ্কায় জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব ও তাসকিন। গল গ্ল্যাডিয়েটর্সে দেখা যাবে লিটন ও মিরাজকে। অন্যদিকে বর্তমানে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এলপিএলে যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্সে। 

এদিকে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। কাফ মাসলের সমস্যায় থাকা এই উইকেটকিপার-ব্যাটারের শেষ ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা কম। তবে জিম্বাবুয়ে সফরের আগে তিনি পুরোপুরি সেরে উঠবেন বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

/কেএইচও


  বিষয়:   জিম্বাবুয়ে  টি-টোয়েন্টি  লিটন  তাসকিন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: