ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে আবু রাশেদ মোহাম্মদ আকসাম (৭) নামে হাঁটু পানিতে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন)

2026-06-20T21:56:06+00:00
2026-06-21T00:03:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫৬ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ১২:০৩ এএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে আবু রাশেদ মোহাম্মদ আকসাম (৭) নামে হাঁটু পানিতে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সুখছড়ি মাওলানা হাসান রউফী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আকসাম ওই এলাকার সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসার শিক্ষক মোহামদ মোরশেদুল আলমের ছোট ছেলে ও একই মাদরাসার ১ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আকসামের বাবা মোরশেদুল আলম বলেন, বাড়ির অদূরে মাঠে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। মাঠে কয়েক ফুট বৃষ্টির পানি ছিল। কিছুক্ষণ পর অন্য শিশুরা সেখান থেকে চলে যায়। পরে ঘটনাস্থলে স্থানীয়দের নজরে আসে যে একটি শিশু পড়ে আছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনতগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   ফুটবল খেলা  হাঁটু পানি  শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: