১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় সরকার

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, চলতি

2026-06-20T22:27:38+00:00
2026-06-20T22:27:38+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
জাতীয়
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় সরকার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:২৭ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, চলতি বছরের ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্য এখনও বহাল রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত শনিবার এই তথ্য জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত শনিবার বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা চাই ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে। প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ জানানো হয়েছে। আমরা জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি যাতে তিনি সুমিতোমোর ওপর কিছুটা চাপ প্রয়োগ করেন, যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়।


প্রতিমন্ত্রী আরও বলেন, অনুরোধের পর প্রস্তাবনা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময়সীমা ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। যদি তারা ১৯ জুলাইয়ের মধ্যে নিশ্চিত করে, তাহলে নিপ্পন কোইয়ের মাধ্যমে আমরা এই প্রক্রিয়া শুরু করতে পারব। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর সঙ্গে কাজ করা নিপ্পন কোই ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। উদ্বোধনের লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন আসেনি। ১৬ ডিসেম্বরের সময়সূচি অপরিবর্তিত রয়েছে এবং জাপানি রাষ্ট্রদূতও এটি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  তৃতীয় টার্মিনাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: