বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

সাউদ্যাম্পটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী দল। তবে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির দায়িত্বশীল

2026-06-20T23:22:36+00:00
2026-06-21T00:04:02+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
খেলা
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:২২ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ১২:০৪ এএম
বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত
সাউদ্যাম্পটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী দল। তবে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির দায়িত্বশীল ব্যাটিং সেই ধাক্কা সামাল দেয়। শেষদিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের লড়াকু পুজি পায় টাইগ্রেসরা।

শনিবার (২০ জুন) ইংল্যান্ডের সাউদ্যাম্পটনে নারী বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। চলতি আসরে ৩ ম্যাচে এটা জ্যোতির দলের দ্বিতীয় জয়।

এদিন টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। জবাবে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে সাবধানী ব্যাটিং করে। উদ্বোধনী জুটিতে ৪৯ রান যোগ করেন মুনিবা আলি ও গুল ফিরোজা। গুল ২৩ এবং মুনিবা ২৫ রান করেন। তবে এ জুটি ভাঙার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসে।


স্পিন আক্রমণে বাংলাদেশের বোলাররা পাকিস্তানের রান তোলার গতি থামিয়ে দেন। গুরুত্বপূর্ণ সময়ে নাহিদা আক্তার তিন উইকেট তুলে নেন। সমানভাবে কার্যকর ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তিনিও তিন ব্যাটারকে শিকার করেন। রাবেয়া খান ও রিতু মনি যোগ করেন একটি করে উইকেট।

মাঝের ওভারগুলোতে ধারাবাহিক ডট বল ও আঁটসাঁট বোলিংয়ের কারণে প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকে পাকিস্তানের। চাপ সামলাতে গিয়ে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। ব্যাট হাতে অপরাজিত ৩৯ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

/কেএইচও


  বিষয়:   পাকিস্তান  ম্যাচ  বাংলাদেশ  নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: