অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার ‘ক্লোজডোর’ অনুশীলন

ক্রীড়া ডেস্ক

খেলা

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) তারা গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার

2026-06-21T12:01:26+00:00
2026-06-21T14:43:06+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার ‘ক্লোজডোর’ অনুশীলন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:০১ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) তারা গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ম্যাচটির আগে শেষ অনুশীলন ‘ক্লোজডোর’ রেখেছিলেন লিওনেল স্কালোনি। অনুশীলনের পরপরই মিলছে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত।

ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল গঞ্জালো মন্টিয়েলের ফিটনেসের দিকে। তিনি সতীর্থদের সঙ্গে সমানতালে অনুশীলন করেছেন, তবুও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকতে পারেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

মন্টিয়েলের চোটজনিত অস্বস্তি দূর হওয়ায় স্কালোনির দুশ্চিন্তা কিছুটা কেটেছে। তবে সতর্কতা হিসেবে ধারণা করা হচ্ছে, তার জায়গায় অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলবেন নাহুয়েল মোলিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে যে দল মাঠে নেমেছিল, সেই একাদশ নিয়ে স্কালোনির এখনও দুটি সিদ্ধান্ত নেওয়া বাকি। প্রথম পরিবর্তনটি হতে পারে আক্রমণভাগে। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। 

ফাঁকা জায়গা কাজে লাগানোর ক্ষেত্রে গঞ্জালেস বেশি গতিশীল, বিশেষ করে এমন একটি প্রতিপক্ষের বিপক্ষে যারা অনেক উঁচু লাইনে চাপ প্রয়োগ করবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি পরিবর্তন হতে পারে আক্রমণভাগে। হুলিয়ান আলভারেজ সম্ভবত লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে ঢুকতে পারেন। চোট কাটিয়ে তিনি গত ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মন্টিয়েল পুরো অনুশীলনেই বুট পরে মাঠে ছিলেন। শুক্রবারের অনুশীলনে তিনি প্রথম অংশ সতীর্থদের সঙ্গে করলেও পরে আলাদাভাবে কাজ করেছিলেন। চোটের মাত্রা কম হওয়ায় তিনি অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকবেন এবং প্রয়োজন হলে কিছু সময় মাঠেও নামতে পারেন।


আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে যে একাদশ খেলেছিল, কয়েকটি বাদে সেটাই অব্যাহত রাখার সম্ভাবনা বেশি। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার এবং ফরোয়ার্ড হিসেবে অটোচয়েস অধিনায়ক লিওনেল মেসি। অনুশীলনে উন্নতি হলে লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকো এই বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   অস্ট্রিয়া  আর্জেন্টিনা  বিশ্বকাপ  ফুটবল  মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: