লেবাননে নিহত দুই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে নিহত আরও দুই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতরা হলেন ২১ বছর

2026-06-21T12:14:40+00:00
2026-06-21T12:14:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে নিহত দুই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:১৪ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে নিহত আরও দুই ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতরা হলেন ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়োভ ক্লেইন এবং ২১ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস নির বেন আরি।

শনিবার (২১ জুন) আইডিএফ আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে পৃথক দুই ঘটনায় তারা প্রাণ হারান। এর মধ্যে নির বেন আরি একটি বিস্ফোরকবাহী ড্রোন ও রকেট হামলায় নিহত হন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন

অন্যদিকে ইয়োভ ক্লেইন শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের তেবনিত এলাকায় একটি ট্যাংকে হামলার ঘটনায় নিহত হন। ওই ঘটনায় মোট চারজন সেনা নিহত হন বলে জানানো হয়েছে। এর মধ্যে একজন শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দোর গেদালিয়া বেন সিমহোনের পরিচয় আগেই প্রকাশ করা হয়েছিল, বাকি দুই সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আইডিএফ জানিয়েছে, ট্যাংকটিতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করা হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে সেটি ড্রোন হামলা নাকি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল।

সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তেবনিত এলাকায় হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ কমান্ড নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চলছিল। সেখানে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও দক্ষিণ লেবাননে সহিংসতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শনিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চলাকালেও তাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসবকে তারা চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, সীমান্তবর্তী আলি আল-তাহের রিজ এলাকায় হিজবুল্লাহ নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এবং সেখানে একটি দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

এএডি/


  বিষয়:   লেবানন  নিহত  দুই  ইসরায়েল  সেনা  পরিচয়  প্রকাশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: