মাদক সেবনের অভিযোগে বিএনপির নেতাকে অব্যাহতি

জয়পুরহাট সংবাদদাতা

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ

2026-06-21T12:19:23+00:00
2026-06-21T12:19:23+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মাদক সেবনের অভিযোগে বিএনপির নেতাকে অব্যাহতি
জয়পুরহাট সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে দলীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সাইদুল ইসলামকে ইয়াবা সেবনের মতো একটি ঘটনায় জড়িত থাকতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে।
আরও পড়ুন

ঘটনার পরপরই উপজেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শনিবার রাতে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার।

তিনি আরও জানান, অব্যাহতির পর সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকলে সেটি ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে। এদিকে অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম দাবি করেছেন, তার বিরুদ্ধে প্রচারিত ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে।

তিনি বলেন, তদন্ত কমিটির কাছে তিনি নিজের পক্ষের বক্তব্য দিয়েছেন এবং অনেকেই তার পক্ষে মত দিয়েছেন। তবে ইউনিয়ন কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন বলেও জানান তিনি।

এএডি/


  বিষয়:   মাদক  সেবন  অভিযোগ  বিএনপি  নেতা  অব্যাহতি  জয়পুরহাট  ভিডিও  ভাইরাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: