গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিকসহ নিহত ১০

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর বর্বরতা থামছেই না। গত শনিবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি

2026-06-21T12:58:11+00:00
2026-06-21T12:58:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিকসহ নিহত ১০
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম 
নিহত আল জাজিরার ভিডিও সাংবাদিক আহমেদ উইশাহ। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর বর্বরতা থামছেই না। গত শনিবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ভিডিও সাংবাদিক আহমেদ উইশাহসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।

গতকাল শনিবারের এই নতুন রক্তক্ষয়ী হামলায় গাজা জুড়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এই ঘটনার পর গাজায় সাংবাদিকদের নিরাপত্তা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে নিন্দার ঝড় উঠেছে।

সাংবাদিক আহমেদ উইশাহকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত আল জাজিরার ১২ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের জঘন্য অপরাধের জন্য দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইনি সংস্থাগুলোর জরুরি ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া উচিত।

উল্লেখ্য, নিহত আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহও গত ৮ এপ্রিল ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন। সে সময় তিনি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি কামানের গোলার আঘাতে নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী তখন কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিল যে, মোহাম্মদ হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন সদর দপ্তরের মূল ব্যক্তি ছিলেন।


সময়ের আলো/কহু



  বিষয়:   ইসরায়েল  গাজা  হামাস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: