ডেমরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডেমরায় সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে

2026-06-21T13:12:53+00:00
2026-06-21T13:12:53+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
ডেমরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:১২ পিএম 
সংগৃহীত ছবি
ডেমরায় সড়ক দুর্ঘটনায় প্রায় ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) গভীর রাতে ডেমরা-রামপুরা সড়কের মেন্দিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন

ডেমরা থানার উপ-পরিদর্শক মাইনউদ্দিন জানান, রাতের নিয়মিত টহল ডিউটির সময় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে রাস্তার পাশে আহত অবস্থায় যুবকটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মেন্দিপুর এলাকায় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহতের পরনে ছিল সাদা রঙের ফুলহাতা শার্ট এবং নীল জিন্স প্যান্ট।

পুলিশ আরও জানায়, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত ও পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।

এএডি/


  বিষয়:   ডেমরা  সড়ক দুর্ঘটনা  যুবক  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: