মা হচ্ছেন অভিনেত্রী সামান্থা!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে মাতৃত্বের গুঞ্জন। সম্প্রতি একটি জনসমাবেশে তার

2026-06-21T13:21:05+00:00
2026-06-21T13:26:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মা হচ্ছেন অভিনেত্রী সামান্থা!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:২১ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ১:২৬ পিএম
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : ফেসবুক
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে মাতৃত্বের গুঞ্জন। সম্প্রতি একটি জনসমাবেশে তার উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

অভিনেত্রী সামান্থা বর্তমানে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু। প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে সামান্থা ও রাজ নিদিমোরু একসঙ্গে ভক্তদের সঙ্গে কেক কাটেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন

তবে ওই অনুষ্ঠানে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই দর্শকদের একাংশ দাবি করছেন, অভিনেত্রীর শারীরিক পরিবর্তনে ‘বেবি বাম্প’-এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা এবং ভক্তদের অনেকেই তাকে আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন।

উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করেন সামান্থা রুথ প্রভু। পরবর্তীতে দীর্ঘ মানসিক ও শারীরিক সংগ্রামের পর গত বছরের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই এবার তার সম্ভাব্য মাতৃত্ব নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এএডি/
  বিষয়:   মা  অভিনেত্রী  সামান্থা  অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: