বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট

2026-06-21T13:53:44+00:00
2026-06-21T13:53:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার (২১ জুন) জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে দ্বিপক্ষীয় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

Advertisement
সাক্ষাতে বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। একইসঙ্গে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং সম্প্রতি আলোচিত বিভিন্ন অর্ডিন্যান্স বা অধ্যাদেশের সম্ভাব্য পরিণতি নিয়ে দুপক্ষ পরস্পরের সাথে মতবিনিময় করেন।

এছাড়া দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রায় সুইডেনের দৃঢ় সমর্থন এবং বাংলাদেশে সুইডিশ বিনিয়োগের পরিধি আরও বৃদ্ধির আশ্বাস দেন সুইডিশ রাষ্ট্রদূত।


এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সময়ের আলো/আআ

  বিষয়:   ডা. শফিকুর রহমান  সুইডেন  রাষ্ট্রদূত  সাক্ষাৎ  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: