সময়ের আলো স্পোর্টসের আনুষ্ঠানিক ‘শুভযাত্রা’

সময়ের আলো ডেস্ক

খেলা

দেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে সোমবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সময়ের আলো স্পোর্টস (ডিজিটাল)। এ উপলক্ষে

2026-06-21T14:47:28+00:00
2026-06-21T15:53:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
সময়ের আলো স্পোর্টসের আনুষ্ঠানিক ‘শুভযাত্রা’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৩:৫৩ পিএম
গ্রাফিক : সময়ের আলো
দেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে সোমবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সময়ের আলো স্পোর্টস (ডিজিটাল)। এ উপলক্ষে আয়োজিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল ও পর্বতারোহণ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

ক্রীড়াপ্রেমীদের জন্য দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করছে সময়ের আলো স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্ম। উদ্বোধনী আয়োজন শুভযাত্রাকে ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আশরাফুল, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, কমিটির সদস্য সাইফ রুবাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।


অনুষ্ঠানে আরও অংশ নেবেন ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও সৈকত আলী। থাকবেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ও নুরুন্নাহার নিম্মি।

আয়োজকরা জানিয়েছেন, সময়ের আলো স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনের সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ফিচার এবং নিয়মিত বিশেষ আয়োজন প্রকাশ করা হবে। উদ্বোধনী এই আয়োজনের মাধ্যমে ক্রীড়া সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সময়ের আলো স্পোর্টস পাঠকপ্রিয় দৈনিক সময়ের আলোর ডিজিটাল বিভাগের একটি উদ্যোগ।
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: