রাজনৈতিক কারণে পদোন্নতিবঞ্চিত ৭ কর্মকর্তার আবেদন পর্যালোচনায় কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত এবং বিভিন্নভাবে হয়রানির শিকার

2026-06-21T16:41:23+00:00
2026-06-21T16:41:23+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
রাজনৈতিক কারণে পদোন্নতিবঞ্চিত ৭ কর্মকর্তার আবেদন পর্যালোচনায় কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৪১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া সাতজন সরকারি কর্মকর্তার আবেদন পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিকে আগামী এক মাসের মধ্যে আবেদনগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে হবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

সদস্যদের মধ্যে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।


কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সাত কর্মকর্তার দাখিল করা আবেদন যাচাই-বাছাই করে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত হওয়ার অভিযোগসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। তবে যেসব বিষয়ে আদালতের সুনির্দিষ্ট আদেশ রয়েছে, সেগুলো এই কমিটির আওতাভুক্ত হবে না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৪ শাখা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। পাশাপাশি, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সদস্যরা প্রতি সভায় যে হারে সম্মানী পান, এই কমিটির সদস্যরাও একই খাত থেকে সমপরিমাণ সম্মানী পাবেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজনৈতিক  পদোন্নতিবঞ্চিত  কর্মকর্তা  আবেদন  পর্যালোচনা  কমিটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: