জাতীয় কবির স্মরণে ‘নজরুল বর্ষ’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে আরও ব্যাপকভাবে উদ্‌যাপন করতে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (২১

2026-06-21T17:57:37+00:00
2026-06-21T17:57:37+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
জাতীয় কবির স্মরণে ‘নজরুল বর্ষ’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে আরও ব্যাপকভাবে উদ্‌যাপন করতে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (২১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ থেকে কার্যকর হয়েছে।


এর আগে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশাল-এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জাতীয়  কবি নজরুল  স্মরণ  বর্ষ  ঘোষণা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: