মামুনুল হক প্রসঙ্গে নিজ মন্তব্য বাদ দিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খেলাফত মজলিশের আমির ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের

2026-06-21T18:53:29+00:00
2026-06-21T18:53:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মামুনুল হক প্রসঙ্গে নিজ মন্তব্য বাদ দিলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিশের আমির ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ প্রসঙ্গে করা নিজের একটি মন্তব্যও এক্সপাঞ্জ করার কথা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২১ জুন) জাতীয় সংসদে এ বিষয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ‘কথিত পরকীয়া’ প্রসঙ্গ টেনে কিছু মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত।

স্পিকার বলেন, ‘যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই ওই বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমারও একটি বক্তব্যে কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায়ের প্রসঙ্গ এসেছিল। সেটিও এক্সপাঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে বাজেট আলোচনা ও অন্যান্য বক্তৃতায় আপনারা সতর্ক থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশে কোনো বিরূপ মন্তব্য করবেন না।’

গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় খোন্দকার আবু আশফাক বলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে একজন নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল?’


এদিকে পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন অভিযোগ করেন, গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা অসত্য। তিনি ওই বক্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি প্রকৃত অর্থে পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেছেন। তাই ওই বক্তব্যও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

অন্যদিকে পয়েন্ট অব অর্ডারে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে আপত্তি তোলেন। এ বিষয়ে স্পিকার বলেন, সংসদের বাইরে দেওয়া বক্তব্যের জবাব সংসদের বাইরেই দেওয়া উত্তম। তবে সংসদের ভেতরে কোনো সদস্যের নাম উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করা হলে বিধি অনুযায়ী তা উত্থাপন করা যাবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মামুনুল হক  প্রসঙ্গ  মন্তব্য  স্পিকার  জাতীয়  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: