তাড়াশে বিরোধের জের হামলা-ভাংচুর, গ্রেফতার ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুরের মামলার আসামি ফজলু মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার

2026-06-21T21:58:47+00:00
2026-06-21T21:58:47+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
তাড়াশে বিরোধের জের হামলা-ভাংচুর, গ্রেফতার ১
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৫৮ পিএম 
ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুরের মামলার আসামি ফজলু মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) দুপুর ২ টার দিকে তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াপদা বাধ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ফজলু মিয়া ওই মহল্লার মৃত সাত্তার আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,  তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়ার রনজিত ঘোষের সঙ্গে একটি জায়গা নিয়ে সাইদুর রহমান গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

এনিয়ে গতকাল শনিবার বিবাদমান জায়গায় দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রনজিত ঘোষ বাদী হয়ে রাতেই তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন, বলেও জানা যায়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, জায়গা নিয়ে বিরোধের জের ধরে হামলা ঘটনায় রনজিত ঘোষ  বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে রোববার দুপুরে হামলার ঘটনায় জড়িত ফজলু মিয়া নামের এক আসামি গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   তাড়াশ  বিরোধ  হামলা  ভাংচুর  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: