বাগদান সারলেন শেখ সাদী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে

2026-06-22T02:59:05+00:00
2026-06-22T02:59:05+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আনন্দ সময়
বাগদান সারলেন শেখ সাদী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৫৯ এএম 
কণ্ঠশিল্পী শেখ সাদী। সংগৃহীত ছবি
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পরিকল্পিত ছিল না, পরিবারের সিদ্ধান্তে হঠাৎ করেই বাগদান সারেন তিনি। তবে আনুষ্ঠানিক বিয়ের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। গায়ক বলেন, আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। 

আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছু দিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।

জানা যায়, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   বাগদান  শেখ সাদী  কণ্ঠশিল্পী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: