মুক্তিপণ দেওয়ার পরেও বাড়িতে ফেরেনি অপহৃত শাহিন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার পর অপহরণকারীদের দাবি অনুযায়ী মুক্তিপণ দিয়েও ৭ দিনে বাড়ি ফেরেননি শাহিন (৪৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী।

2026-06-22T09:04:47+00:00
2026-06-22T09:04:47+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুক্তিপণ দেওয়ার পরেও বাড়িতে ফেরেনি অপহৃত শাহিন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৪ এএম 
মুক্তিপণ দিয়েও ৭ দিনে বাড়ি ফেরেননি শাহিন। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার পর অপহরণকারীদের দাবি অনুযায়ী মুক্তিপণ দিয়েও ৭ দিনে বাড়ি ফেরেননি শাহিন (৪৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী। পরিবারের পক্ষ থেকে রাজেন্দ্রপুর স্টিল ব্রিজে টাকা রেখে আসলেও অদ্যাবধি তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ শাহিন কালিগঞ্জ নয়াবাড়ি এলাকার শহিদুল্লাহ বেপারীর ছেলে। তিনি চুনকুটিয়া বেবিস্ট্যান্ড এলাকায় ডেকোরেটর ব্যবসা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুন) সন্ধ্যা থেকে শাহিন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর গত বুধবার শাহিনের মোবাইল ফোন থেকেই তার শ্যালিকা জুঁইয়ের ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে শাহিনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

Advertisement

পরবর্তীতে অপহরণকারীদের সঙ্গে দর কষাকষির পর ৫০ হাজার টাকা দিতে রাজি হয় পরিবার। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী রাজেন্দ্রপুর স্টিল ব্রিজের রেলিংয়ে সেই টাকা ঝুলিয়ে রেখে আসা হয়। অপহরণকারীরা কথা দিয়েছিল টাকা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই শাহিন বাড়ি ফিরে আসবে। কিন্তু আজ সোমবার পর্যন্ত ৭ দিন অতিবাহিত হলেও শাহিনের কোনো হদিস মেলেনি। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও র‍্যাব-১০ এ লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এএসআই জাকির হোসেন বলেন, পরিবারের লোকজন যখন মুক্তিপণের টাকা নিয়ে রাজেন্দ্রপুর গিয়েছিল, তখন আমি অন্য একটি ডিউটিতে ছিলাম। আমি তাদের বলেছিলাম অপরাধীদের দেখা মাত্রই আমাকে জানাতে, যেন তাৎক্ষণিক অভিযান চালানো যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের পাশাপাশি র‍্যাব-১০ ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মুক্তিপণ দেওয়ার পরেও বাড়িতে ফেরেনি অপহৃত শাহিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: