অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের বেশি ঘটছে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ অন্যতম।

2026-06-22T18:02:52+00:00
2026-06-22T18:02:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:০২ পিএম 
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত ‘সমন্বয় কমিটি’র প্রথম উচ্চপর্যায়ের সভা। সংগৃহীত ছবি
দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের বেশি ঘটছে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ অন্যতম। জীবনঘাতী এই রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় এবার স্বাস্থ্য খাতের পাশাপাশি সরকারের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগকে সঙ্গে নিয়ে মাঠে নামছে প্রশাসন।

সোমবার (২২ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত ‘সমন্বয় কমিটি’র প্রথম উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় জানানো হয়, বাংলাদেশে অসংক্রামক রোগের কারণে হওয়া মোট মৃত্যুর প্রায় ৫১ শতাংশই অকালমৃত্যু। এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সরকারের অন্যতম অগ্রাধিকার। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে উদ্ভাবনী উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 


সুস্থ জীবনযাপনের ওপর জোর দিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মানুষের হাঁটাচলা ও কায়িক পরিশ্রম বাড়াতে হবে। চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া গেলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সমন্বিত এই কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে একজন করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হবে। এ ছাড়া আগামী এক থেকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজ নিজ খাতের কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদ । সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা অংশ নেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   অসংক্রামক রোগ  প্রতিরোধ  ৩৫ মন্ত্রণালয়  সমন্বিত উদ্যোগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: