ইরানের জব্দ করা সম্পদ নতুন বার্তা দিলেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কোনো সম্পদ ছাড়

2026-06-22T20:10:21+00:00
2026-06-22T20:10:21+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের জব্দ করা সম্পদ নতুন বার্তা দিলেন জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১০ পিএম 
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংগৃহীত ছবি
ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কোনো সম্পদ ছাড় করা হলে তা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। এটি কেবল ইরানের জনগণের জন্য ব্যয় করতে হবে। 

সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনা শেষ করার পর ভ্যান্স বলেন, যদি কখনো ইরানের জব্দ করা অর্থ ছাড় করা হয়, তাহলে তা এটি প্রক্রিয়ার মাধ্যমে হবে। এ অর্থ কেবল ইরানের জনগণের জন্য ব্যয় করতে হবে। কোনোভাবে এটি সন্ত্রাসবাদে অর্থায়নে ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, জ্যারেড কুশনার কাতারের কর্মকর্তাদের সঙ্গে মিলে একটি চমৎকার সমাধান বের করেছেন। কোনো অর্থ ছাড় করা হলে তার জন্য আমাদের এবং কাতারের অনুমোদন লাগবে। এরপর জব্দকৃত অর্থ দিয়ে ইরানের জনগণের কল্যাণে মার্কিন ভুট্টা ও গম কেনা হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, চুক্তির প্রাথমিক শর্তাবলি ইরান যথাযথ পালন করছে কিনা তা তদারকি করতে আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানে ফিরতে প্রস্তুত রয়েছে।  

তিনি বলেন, আমরা একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধানের আশা করছি। আমরা অনেকদূর এগিয়ে গিয়েছি। আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এটি আমাদের উদযাপন করা উচিত। 


ভ্যান্স বলেন, আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা ওয়াকআউট করার হুমকি দিয়েছিল। কিন্তু গতরাত একটা পর্যন্ত আলোচনা চলেছে। তারা বেরিয়ে যায়নি। মার্কিন কারিগরি দলের সদস্যরা এখনও বারগেনস্টকে কারিগরি দলের সঙ্গে কাজ করছে। 

এর আগে, বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই আলোচনার শুরুটা বেশ উত্তেজনাকর ছিল। এ সময়ে একদিকে তেহরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। 

মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি ‘রোডম্যাপে’ সম্মত হয়েছে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলতি সপ্তাহব্যাপী কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ লেবাননে লড়াই বন্ধের জন্য সম্মত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর কথা জানিয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   জেডি ভ্যান্স  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: