ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের

জাতীয়

বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকা-তেহরান সরাসরি বিমান ফ্লাইট চালু করার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে বাংলাদেশের তৈরি

2026-06-22T21:28:26+00:00
2026-06-22T21:28:26+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২৮ পিএম 
জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকা-তেহরান সরাসরি বিমান ফ্লাইট চালু করার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক আমদানির আগ্রহ প্রকাশের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী রপ্তানির প্রস্তাব দিয়েছে দেশটি।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেটো রেলিং এবং ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে স্পিকার দুই দেশের সংসদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্ব দেন। ইরানিদের বীরের জাতি হিসেবে উল্লেখ করে যুদ্ধের সময় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। 

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশে ইরানের বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় তিনি স্পিকারকে বিশেষ ধন্যবাদ জানান।

এদিকে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেটো রেলিংয়ের সঙ্গে বৈঠকে স্পিকার বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী এই সংসদ গণমানুষের পূর্ণ আকাঙ্ক্ষা ধারণ করে পূর্ণ মেয়াদ পার করবে। বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করতে সুইজারল্যান্ডকে পাশে থাকার আহ্বান জানান তিনি। 

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বর্তমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার ও শক্তিশালী বিরোধী দলের আস্থা অর্জন করে সংসদকে কার্যকর করে তোলায় স্পিকারের ভূমিকার প্রশংসা করেন। 

একই সঙ্গে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা খাতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা  তেহরান  সরাসরি ফ্লাইট  প্রস্তাব  ইরান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: