সেন্টামার্টিনে ৩২ কোটি মূল্যের কারেন্ট জালসহ আটক ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ

2026-06-22T22:59:07+00:00
2026-06-22T22:59:07+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সেন্টামার্টিনে ৩২ কোটি মূল্যের কারেন্ট জালসহ আটক ৬
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫৯ পিএম 
ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায়  শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।

এসময় কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়, বলেও জানান তিনি।

তিনি আরো জানান, জব্দকৃত জাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সেন্টামার্টিন  কারেন্ট জাল  টেকনাফ  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: